পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ১৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৫:৫১আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:৫১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৪ দশমিক ২০ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪০৩ কোটি ৭২ লাখ টাকা।  গত শনিবার লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৩ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ১৪ লাখ টাকা।  গত শনিবার লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, এভিন্স টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ডিবিএইচ, লংকা-বাংলা ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, লিন্ডে বাংলাদেশ এবং আইপিডিসি।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৭২ লাখ টাকা।  গত শনিবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৫ কোটি ৭০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  এপেক্স ফুটওয়্যার, এভিন্স টেক্সটাইল, অ্যাকমি ল্যাবরেটরিজ, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ফিড, লংকা-বাংলা ফাইন্যান্স, এসিআই ফর্মুলা এবং ইউনাইটেড এয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম