পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১৪, সিএসইতে কমেছে ২০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৫:২১আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৫:২১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১৪ দশমিক ৮৮ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ২০ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬১ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ৫২৮ কোটি ৩৪ লাখ  টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৯৬ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৬ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২০১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, ডিবিএইচ, মবিল যমুনা, শাহজিবাজার পাওয়ার, এভিন্স টেক্সটাইল, বেক্সফার্মা এবং গ্রামীণ।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩১ কোটি ৯৮ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৮ হাজার ৫২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৩ পয়েন্ট কমে ১  হাজার ৪৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৩ দশমিক ১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- হাইডেলবার্গ সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, এভিন্স টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক,  ইসলামী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণ ফোন এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান