উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৬, ১৫:১৯আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৫:২১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতায় শেষ হয়েছে এ দিনের লেনদেন। গত কার্যদিবসের চেয়ে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ১১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৮৯ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ০ দশমিক ১৪ পয়েন্ট।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে  ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ০ দশমিক ৬৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডিবিএইচ, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণ ফোন, বিএসআরইম স্টিল, স্কয়ার ফার্মা, বিডি থাই এবং সিটি ব্যাংক।

সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ৮০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৭ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১  হাজার ৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১২ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন এবং ন্যাশনাল ব্যাংক।
/এসএনএইচ/
আরও পড়ুন: 

অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি

পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম