পুঁজিবাজারের লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে কমেছে ২৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৫:২৫আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৬:১৪

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১২ দশমিক ৯১ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ২৭ দশমিক ৬২ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ১ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস, আইপিডিসি, স্কয়ার ফার্মা, ডিবিএইচ এবং হাইডেলবার্গ সিমেন্ট।

রবিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৭ কোটি ৮০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৬ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৪১ পয়েন্ট কমে ১২ হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, স্কয়ার ফার্মা, বিএসআএম লিমিটেড এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স।
/এসএনএইচ/
আরও পড়ুন: 
গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিমসহ ৫ জেএমবি জঙ্গি ভারতে

‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ বৈঠকিতে বক্তারা: এটা যুদ্ধ, এ যুদ্ধে জিততে হবে

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম