বিডি থাইয়ের রাইট আবেদন শুরু ১ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৫:৩৭আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৬:১৩

বিডি থাই অ্যালুমিনিয়াম পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (বিডি থাই) কোম্পানির রাইট শেয়ারের আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৫৭৮তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  কোম্পানিটি ১আর:১ অনুযায়ী অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার দেবে শেয়ারহোল্ডারদের। এর মাধ্যমে কোম্পানিটি বাজারে ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার ছেড়ে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছ ১০ টাকা।

মূলধন সংগ্রহ করে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৪৯ পয়সা।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিমসহ ৫ জেএমবি জঙ্গি ভারতে

‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ বৈঠকিতে বক্তারা: এটা যুদ্ধ, এ যুদ্ধে জিততে হবে

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের