নগদ ও বোনাস লভ্যাংশ দেবে স্কয়ার টেক্সটাইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৩:৫৯আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:২৯

স্কয়ার টেক্সটাইল পুঁজিবাজারের তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। ওইদিন সকাল ১০টায় রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এ এজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ আগস্ট।

গত ১৮ মাসের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৭ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ৩৪ টাকা ৪৭ পয়সা।

আগের অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ০৩ পয়সা এবং এনএভি ছিল ৩১ টাকা ৭২ পয়সা।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

‘কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির একজন ছিল লিবিয়ায়’ 

হাসনাত করিম-তাহমিদ নাগালের মধ্যেই আছেন, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে: মনিরুল

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম