ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে কমেছে ১২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৭:০৪আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:০৪

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন। তবে গত কার্যদিবসের চেয়ে এদিন ডিএসইর লেনদেন কমলেও সামান্য বেড়েছে সিএসইর। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ৯ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৮৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ৫ দশমিক ৯১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, অ্যাকমি ল্যাবরেটরিজ, বেক্স ফার্মা, ন্যাশনাল টিউব, গ্রামীণ ফোন এবং উত্তরা ব্যাংক।

রবিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৭ কোটি ৩৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে মাত্র ৪৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৩ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার সিমেন্ট, তিতাস গ্যাস, বেঙ্গল উইন্ডসর, সিভিও পেট্রো কেমিক্যাল, বাংলাদেশ শিপিং করপোরেশন, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম