উভয় পুঁজিবাজারে সূচক কমেছে ১ পয়েন্ট করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৫:২২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৫:২২

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক কমে শেষ হয়েছ এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারেপ প্রধান সূচক ১ পয়েন্ট করে কমেছে। তবে এ দিন ডিএসইতে লেনদেন কমলেও সামান্য বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮০ কোটি ১৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ০৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ২৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ২ দশমিক ৬১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডিবিএইচ, তিতাস গ্যাস, মবিল যমুনা,  বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, আইপিডিসি, লাফার্জ সুরমা সিমেন্ট এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।
মঙ্গলবার সিএসইর লেনদেন
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ০৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে মাত্র ৫৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯২৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- তিতাস গ্যাস, প্রিমিয়ার সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ ফোন, বিএসআরএম স্টিল, অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডিবিএইচ এবং মবিল যমুনা।
/এসএনএইচ/

আরও পড়ুন:

অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার 

ডার্কনেটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত! 

এবার ‘সজীব ওয়াজেদ জয় লীগ’!

 

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম