ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়াতে সহায়তা দেবে জিই টেকনোলজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯

গুএনংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং নরসিংদী জেলার ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা ও উৎপাদন বাড়াতে গ্যাস টারবাইন সরবাহ করবে চীনা কোম্পানি গুএনংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (জিই)। এ বিষয়ে কোম্পানিটির সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। বুধবার কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ চুক্তির আওতায় ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের ৪ নম্বর ইউনিটকে পূনঃক্ষমতায়ন করা হবে।

জানা যায়, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সরকারের প্রায় ১২ গিগাওয়াট জেনারেশন সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের পূনঃক্ষমতায়ন করা হচ্ছে। ফলে ২০০ মেগাওয়াট ‘ক্লিন এনার্জি’ বা দূষণমূক্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং পাওয়ার প্ল্যান্টের কার্যকারিতা ২০ শতাংশ বৃদ্ধি পাবে। যা জাতীয় গ্রিডে ৪শ’ মেগাওয়াট ‘ক্লিন এনার্জি’ বা দূষণমূক্ত বিদ্যুৎ সরবরাহ করবে।

প্রকল্পের অংশ হিসেবে, ঘোড়াশালে ইউনিট-৪ এর বিদ্যমান গ্যাস ফায়ার্ড বয়লারের স্থলে অ্যাডভান্সড গ্যাস পাথ (এজিপি) প্রযুক্তিসম্পন্ন জিই-এর উন্নত ৯এফ.০৩ এজিপি গ্যাস টারবাইন প্রতিস্থাপিত হবে। এতে থাকছে ইন্সটলেশনের জন্য অ্যাডভাইজরি সার্ভিস, পারফরমেন্স টেস্টিং এবং বিক্রয়োত্তর সেবা থাকাকালীন দু’বছরের অপারেশনাল স্পেয়ারস। এই পূনঃক্ষমতায়ন পাওয়ার প্ল্যান্টের মোট মেয়াদের সাথে আরও ২৫ যোগ করবে, এর দক্ষতা ৩১-৫৩ শতাংশ বাড়াবে। যা উৎপাদন ক্ষমতা ১৭০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৪০৯ মেগাওয়াটে উন্নীত করবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম