ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে বেড়েছে ২৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৫

ডিএসই ও সিএসই
সপ্তাহের শেষ ও পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৫৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছ ১৮৯ কোটি ৫১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৪০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৬০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ০৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮৯ কোটি ৫১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৫ পয়েন্টে এবং ০ দশমিক ৬৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, মবিল যমুনা, লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, বাংলাদেশ বিল্ডার্স সিস্টেম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাফার্জ সুরমা সিা।মেন্ট, ইয়াকিন পলিমার, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং স্কয়ার ফার্মা।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র

সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩২ কোটি ৪৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ০৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪২৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- হাইডেলবার্গ সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইয়াকিন পালিমার, লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং ডোরিন পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম