ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে কমেছে ১৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ০০:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০০:৫০

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ১১০ কোটি ৬৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৬১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ২৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১০ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ২ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  সামিট পাওয়ার, সিঙ্গার বিডি, ন্যাশনাল ব্যাংক, পাওয়ার গ্রিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআএম লিমিটেড, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং ডোরিন পাওয়ার।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৯৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৭ কোটি ২৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সামিট পাওয়ার, বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ইয়াকিন পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, এস আলম কোল্ড স্টোরেজ, ডোরিন পাওয়ার এবং ড্রাগন সোয়েটার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম