বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ২২:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২২:০৭

লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ নামে নতুন একটি কোম্পানি আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার এই করপোরেশনটি একটি যৌথ উদ্যোগের কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। এর সহযোগী কোম্পানি হিসেবে রয়েছে ‘স্ট্রাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড’ এবং ‘মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক’।
আত্মপ্রকাশ করা উপলক্ষে রাজধানীর হোটেল র্যা ডিসন ব্লু’তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটর অথরিটি বাংলাদেশ (IDRA) এর চেয়ারম্যান এম. শেফাক আহমেদ।
এছাড়া, এলআইসি ইন্ডিয়ার চেয়ারম্যান ভি. কে শর্মা, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, ভারতীয় হাইকমিশনের ড. আদার্শ স্বয়াইকাসহ বাংলাদেশের বিভিন্ন ফিন্যান্সিয়াল ইন্সটিটিউটের কর্মকর্তারা। এতে আইডিআরএ’র সদস্য কুদ্দুস খান এবং সুলতান-উল-আবেদিন মোল্লা বাংলাদেশে লাইফ ইনস্যুরেন্সের অবস্থান সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের মানুষদের মধ্যে ইন্স্যুরেন্সের সর্বোচ্চ সেবা পৌঁছে দেওয়ায় কোম্পানির লক্ষ্য। বাংলাদেশের সব মানুষের জন্য উপযোগী এলআইসির ৫টি আকর্ষণীয় ইনস্যুরেন্স প্ল্যানের সঙ্গে সবাইকে পরিচিত করানো যার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও আকর্ষণীয় ইন্স্যুরেন্স প্ল্যান বাংলাদেশে আনার আগ্রহের কথাও জানায় কোম্পানিটি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম