ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে বেড়েছে ৪১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৬:৩০আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৬:৩০

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর লেনদেন সামান্য বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ১৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  এবি ব্যাংক, কাশেম ড্রাইসেল, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মিথুন নিটিং, ড্রাগন সোয়েটার, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন এবং বেক্সিমকো লিমিটেড।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪০ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৬২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীন ফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ড্রাগন সোয়েটার, ফরচুনা সু, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ফার কেমিক্যাল, ইয়াকিন পালিমার এবং কেডিএস অ্যাক্সেসরিজ।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম