ডিএসইতে প্রধান সূচক ৩, সিএসইতে বেড়েছে ৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৭

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমান গত কার্যদিবসের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ০৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৭২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৯ কোটি ১২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ০১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৫ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ৬ দশমিক ২০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-   বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার টেক, ইফাদ অটোমোবাইল, জিপিএইচ ইস্পাত, অ্যাপোলো ইস্পাত, সিএমসি কামাল, আইডিএলসি এবং ওরিয়ন ফার্মা।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫২ কোটি ৫৭ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৫৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১১১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন হাউজিং, অ্যাপোলো ইস্পাত, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ার, এবি ব্যাংক, বিডি থাই এবং সামিট পোর্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম