ডিএসইতে প্রধান সূচক ১০, সিএসইতে কমেছে ৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৬, ১৫:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:২১

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর লেনদেন সামান্য বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ২২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৯৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৬৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮৭ কোটি ৫২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড,   বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, অলিম্পিক অ্যাক্সসরিজ, ইফাদ অটোমোবাইল, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত এবং সিএমসি কামাল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ২৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৯ কোটি ৭২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ৯ হাজার ২১২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩ দশমিক ২৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩২ দশমিক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডিবিএসইচ, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট, এমারেল্ড অয়েল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিডি থাই এবং  লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম