ইসলামী ব্যাংকে আরও দুই স্বতন্ত্র পরিচালকের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ২০:৫৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:৫৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পেয়েছেন আরও দুই জন নতুন স্বতন্ত্র পরিচালক। আজ রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক তাদের নিয়োগের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়া নতুন দুই স্বতন্ত্র পরিচালক হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং একই বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।
এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) এই দুই জনকে অনুমোদন দিয়েছে। আর ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নিয়োগ অনুমোদন দেয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসলামী ব্যাংক থেকে ওই দু’জনের নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চাওয়া হয়েছিল। আমরা নিয়ম অনুযায়ী তাদেরকে অনুমোদন দিয়েছি।’
নতুন দু’জনকে নিয়ে ইসলামী ব্যাংকে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে। এর বাইরে আরও নয় জন রয়েছেন শেয়ারহোল্ডার পরিচালক। আগে সব মিলিয়ে পরিচালকের সংখ্যা নয় থেকে ১১ জনের মধ্যে সীমিত থাকলেও এখন ব্যাংকটিতে বর্তমানে পরিচালনা পর্ষদে পরিচালক রয়েছেন ১৮ জন।
উল্লেখ্য, প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাংকে সর্বনিম্ন দু’জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। তবে এই পদে সর্বোচ্চ কতজনকে নিয়োগ দেওয়া যাবে, সে বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন-

রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

/জিএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম