অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি
০৩ মে ২০২৪, ০৪:১৬আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:১৬

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে অপহৃত ১০ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে ১০ বাংলাদেশিকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। জেলেরা গ্রামের বাড়িতে চলে গেছেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার (১ মে) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদের অংশের মোদিরখাল থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫), আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, গতকাল বুধবার সকালে বাংলাদেশি জেলেরা মাছ শিকার করতে যান। জাল দিয়ে খালের মুখে মাছ ধরার সময় হঠাৎ আরকান আর্মির সদস্যরা এসে ১০ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়।

তিনি জানান, গত মার্চ মাসের শুরুর দিকে পালংখালী ইউনিয়নের বাসিন্দা মোস্তাফিজুর রহমানকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গিয়েছিল। ১৯ দিন পর নাফ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে জানানো হয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি