শিপিং করপোরেশন বিল নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪

বাংলাদেশ শিপিং করপোরেশন জাতীয় সংসদে উত্থাপনের আগে বাংলাদেশ শিপিং করপোরেশন বিলটি নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে রবিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন বিল, ২০১৭’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী বৈঠকে বিলটি নিয়ে আরও পুঙ্খানুঙ্খভাবে আলোচনার সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, রণজিৎ কুমার রায় ও মমতাজ বেগম অ্যাডভোকেট।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে শিপিং করপোরেশনের প্রতি ইউনিট শেয়ারের মূল্য (ফেস ভ্যালু) একশ টাকা। এই ফেস ভ্যালুকে ১০ টাকায় আনার লক্ষ্যে গত বছর ২৬ জুলাই মন্ত্রিপরিষদের বৈঠকে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন আইনে’র খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এরপর আইনটি পাসের জন্য পাঠানো হয় জাতীয় সংসদে। প্রস্তাবিত বিলটি পাস হলে বিএসসির প্রতি শেয়ারের ফেস ভ্যালু হবে ১০ টাকা।

আরও পড়ুন-

‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই সংসদ নির্বাচন’

ষড়যন্ত্রকারীরা যাবেন পদ্মা সেতুর নিচ দিয়ে: হাছান মাহমুদ

/ওএফ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের