উভয় পুঁজিবাজারে সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে লেনদেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৪

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে এদিন উভয়ই এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে। তবে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১২৬ কোটি ২৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৩২ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬১ কোটি ৭৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭০ কোটি ১৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৬২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, ইফাদ অটোমোবাইল, সিএমসি কামাল, এএফসি অ্যাগ্রো, আইডিএলসি, সিঙ্গার বিডি, অ্যাপোলো ইস্পাত, ফরচুনা সু এবং ডোরিন পাওয়ার।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৫ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫০ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ২৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৯৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৩২ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জেনারেশন নেক্সট, বারাকা পাওয়ার, জিবিবি পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, পিডিএল, এপেক্স ফুটওয়্যার, অ্যাপোলো ইস্পাত, এএফসি অ্যাগ্রো এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম