ডিএসইর প্রধান সূচক ২১, সিএসইতে বেড়েছে ৪২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৭

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৯৮ কোটি ৬৭ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯৭ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৩২ কোটি ৯০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৩ পয়েন্টে এবং ৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-সেন্ট্রাল ফার্মা, অ্যাপোলো ইস্পাত, ইস্টার্ন হাউজিং, আমান ফিড, এএফসি অ্যাগ্রো, সিএমসি কামাল, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ডেসকো, ডোরিন পাওয়ার এবং জিবিবি পাওয়ার।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৩ কোটি ১৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৭৭ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৫০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৩৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬৭ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩৮৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, শাহজিবাজার পাওয়া, ন্যাশনাল ব্যাংক, পিডিএল, সাইফ পাওয়ার, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, জেনারেশন নেক্সট এবং অ্যাপোলো ইস্পাত।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম