ডিএসইর প্রধান সূচক ১৩, সিএসইতে কমেছে ৩৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ১৬:১৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:১৭

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ দশমিক ০৭ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭৩ কোটি ১৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৪৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৩০ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৫ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ১০ দশমিক ১৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, শাশা ডেনিমস, পিডিএল, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোমোবাইল, জিপিএইচ ইস্পাত এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৩ কোটি ৫৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৭২ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ দশমিক ০৭ পয়েন্ট কমে ১০ হাজার ৪৫৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১৭ হাজার ২৪৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- পিডিএল, আমান ফিড, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, বারাকা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এইচএফএল এবং কেয়া কসমেটিকস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম