ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে কমেছে ১৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ১৫:২৯আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ১৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ২০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬২ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৩৪ কোটি ৮৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৯৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ৯৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে  ১ হাজার ৩০০ পয়েন্টে এবং ৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, আইডিএলসি, বেক্সফার্মা, আল আরাফা ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল এবং ইউসিবি ব্যাংক।

বুধবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮৩ কোটি ৪৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ২০ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৭৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- যমুনা অয়েল, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, বেক্সফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, এবি ব্যাংক, বিএসআরএম স্টিল এবং আইএফআইসি ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক