ডিএসইতে প্রধান সূচক ১১, সিএসইতে কমেছে ৩৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ১৫:২৫আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ১১ দশমিক ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেনচিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭২২ কোটি ২৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৭৭ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৪ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে  ১ হাজার ৩০১ পয়েন্টে এবং ৩ দশমিক ১০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, আইডিএলসি, রিজেন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, বেক্সফার্মা, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, এসিআই এবং আইসিবি।
সোমবার সিএসইর লেনদেনচিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৪ কোটি ৪৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৭ কোটি ২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১০ হাজার ৬৮৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬১ দশমিক ৬১ পয়েন্ট কমে ১৭ হাজার ৬০৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৩১০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সফার্মা, ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, ইউসিবি, সাইফ পাওয়ার, ইসলামি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম