ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে কমেছে ৬৬ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ১৫:২৮আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৫:৩১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৩৭ দশমিক ০৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২৭ কোটি ৪০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭১৪ কোটি ৮৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭৮২ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৭ কোটি ৭৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে  ১ হাজার ২৯৮ পয়েন্টে এবং ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, বেক্সফার্মা, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, ডোরিন পাওয়ার, এসিআই, এবি ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, ডেল্টা স্পিনিং এবং অ্যাপোলো ইস্পাত।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৭ কোটি ২৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৬ দশমিক ৬০ পয়েন্ট কমে ১০ হাজার ৬০৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৯৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফারকেমিক্যাল, জেনারেশন নেক্সট, তুংহাই নিটিং, বেক্সিমকো লিমিটেড, এনভয় টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, এইচএফএল, সিটি ব্যাংক, সিএনএ টেক্সটাইল এবং আরগন ডেনিমস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম