ডিএসইতে প্রধান সূচক ৫৩, সিএসইতে কমেছে ৯২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৭, ১৫:৪৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৫:৪৬

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ৫৩ দশমিক ০৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৯২ দশমিক ১৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৭১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৬২ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭২৪ কোটি ২২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৯৫ কোটি ৭৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৮ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ১১ পয়েন্ট কমে  ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ২৭ দশমিক ৬৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, তুংহাই নিটিং, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল এবং খান ব্রাদার্স পেপার।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৭ কোটি ২০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৬৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ৫০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫২দশমিক ৬৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৩১৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৪ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ২৭৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জেনারেশন নেক্সট, এইচএফএল, বেক্সিমকো লিমিটেড, সিটি ব্যাংক, এনভয় টেক্সটাইল, খান ব্রাদার্স পেপার, রিজেন্ট টেক্সটাইল, তুংহাই নিটিং, ব্র্যাক ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম