চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ: বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২২:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২২:০৮

বিশ্ব ব্যাংক বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে চলতি অর্থবছরে (২০১৬-২০১৭) বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশে স্থির থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ব ব্যাংকের দ্বি-বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগে শক্তিশালী অবস্থান এবং রফতানি বাণিজ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে পেরেছে। ফলে বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি চলতি বছর ৬ দশমিক ৮ শতাংশে স্থির থাকবে।

অন্যদিকে বিশ্বব্যাংক মনে করে, অবকাঠামোর অভাব এবং জ্বালানি সরবরাহ ঘাটতির কারণে ব্যবসায় ব্যয় বাড়বে, যা বাংলাদেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই আঞ্চলের জিডিপি প্রবৃদ্ধির হার ২০১৬ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০১৭ সালে ৬ দশমিক ৮ শতাংশ হবে। ২০১৮ সালে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ১ শতাংশ।

বিশ্বব্যাংক জানায়, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পূর্ব এশিয়ার চেয়ে এগিয়ে আছে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের অর্থনীতিতে তুলনামূলক দ্রুত প্রবৃদ্ধি ঘটছে।

সূত্র: বাসস

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের