ডিএসইতে প্রধান সূচক ১৬, সিএসইতে কমেছে ১৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৭:০২

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৪২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ৩২ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫০ কোটি ৬৩ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৭১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে  ১ হাজার ২৭৯ পয়েন্টে এবং ১ দশমিক ০১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, ডিডি কম, সিটি ব্যাংক, ডেসকো, ইসলামী ফাইন্যান্স, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড, বেক্সফার্মা এবং প্রিমিয়ার ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৩ কোটি ৩৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৪৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ৩২ পয়েন্ট কমে ১০ হাজার ৪৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১ দশমিক ৫২ পয়েন্ট কমে ১৭ হাজার ২২৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ২৭১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডি কম, লংকা-বাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং এবং তুংহাই নিটিং।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান