ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে বেড়েছে ৭২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৫:২২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৫:২২

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭২ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ৬২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০০ কোটি ৩৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে  ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, তুংহাই নিটং, শাহজিবাজার পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে এক কোটি ৩৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৭৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২০ দশমিক ২৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৭৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, মাইডাস ফাইন্যান্স, এবি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, তুংহাই নিটিং, আরএন স্পিনিং এবং স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম