ডিএসইতে প্রধান সূচক ৪৭, সিএসইতে বেড়েছে ৮৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১৭:১৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:১৮

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ৪৭ দশমিক ৯০ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৮৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৩৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে  ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং ১২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, আইডিএলসি, আইসিবি, প্রিমিয়ার ব্যাংক, আরগন ডেনমস, বেক্সিমকো লিমিটেড, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক ও ডেসকো।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৭ কোটি ৬৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৬১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৬৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মার্কেন্টাইল ব্যাংক, আরগন ডেনিমস, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম