রমজানে ব্যবসায়ীদের কোনও সিন্ডিকেট দেখিনি: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৪:১০আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:২৬

তোফায়েল আহমেদ রমজান মাসে পণ্যে দাম বাড়াতে ব্যবসায়ীদের কোনও সিন্ডিকেট দেখেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘রমজানে পণ্যে মূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেট থাকে বলে অনেকে অভিযোগ করেন। কিন্তু আমি মন্ত্রী হিসেবে চারটি রমজান পার করছি। এই সময়ের মধ্যে পণ্যের দাম বাড়াতে ব্যবসায়ীদের মধ্যে আমি কোনও সিন্ডিকেট দেখিনি।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়া। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘রমজানে পণ্যে দাম বৃদ্ধি ঠেকাতে আমরা টিসিবিকে প্রস্তুত রেখেছি। তাদের কাছে পর্যপ্ত পণ্য মজুদ আছে। চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রমজানে পণ্যের দাম নির্ধারণ নিয়ে আগামী ৩০ এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে মিটিং আছে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম