ডিএসইতে প্রধান সূচক ১৭, সিএসইতে বেড়েছে ৪৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৫:২৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:২৯

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইর।

এদিন ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ০৪ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৩৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ কোটি ৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে  ১ হাজার ২৭৩ পয়েন্টে এবং ৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিডি কম, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, ডেসকো এবং ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৯ কোটি ১৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৬১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি কম, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, অ্যাপোলো ইস্পাত এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম