রোজায় ব্যাংক চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ২২:৩৩আপডেট : ১৭ মে ২০১৭, ২২:৪২

রমজান আসন্ন রমজানে দেশের সব ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে গ্রাহক লেনদেন। বুধবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোজার সময় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত। তবে এসময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।
বাংলাদেশ ব্যাংকের অন্য এক প্রজ্ঞাপনে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য অফিস সময়সূচি সকাল সাড়ে ৯টা বিকাল ৪টা নির্ধারণ করা হয়েছে। এদিকে, সরকারি অফিসগুলো রমজানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৮ মে থেকে শুরু হতে পারে রোজা।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম