ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে কমেছে ৩৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৫:৩৬আপডেট : ২৯ মে ২০১৭, ১৫:৩৬

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এ দিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমলেও বেড়েছে সিএসইতে।

এদিন ডিএসইর প্রধান সূচক ১২ দশমিক ১৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ০১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৯২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ০২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৪২ কোটি ০১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৪০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ৫ দশমিক ২০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৭৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, ইফাদ অটোমোবাইল, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, আমরা টেকনোলজি, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনাইটেড পাওয়ার এবং অগ্নি সিস্টেম।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫০ কোটি ৭৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩০ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৮ দশমিক ০১ পয়েন্ট কমে ১০ হাজার ৪৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৭২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ২২১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩২ দশমিক ৫৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১৪৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, গ্রামীণ ফোন, এনভয় টেক্সটাইল এবং এক্সিম ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের