ডিএসইতে প্রধান সূচক ৩৫, সিএসইতে বেড়েছে ৭৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৫:৩২আপডেট : ০১ জুন ২০১৭, ১৫:৩২

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৫ দশমিক ৫৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫২৬ কোটি ০৪ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৮ পয়েন্টে এবং ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- নূরানী ডায়িং, ব্র্যাক ব্যাংক,  লংকা-বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার, অগ্নি সিস্টেম, বিডি কম এবং বেক্সফার্মা।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪২ কোটি ৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১০৭ কোটি ১০ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩১ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৩৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- নূরানী ডায়িং, সিটি ব্যাংক, ডোরিন পাওয়া, মবিল যমুনা, বেক্সফার্মা, বারাকা পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম