ডিএসইতে প্রধান সূচক ৫, সিএসইতে বেড়েছে ৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৭, ১৫:৪১আপডেট : ০৪ জুন ২০১৭, ১৫:৪১

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে।

তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৮ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬০ কোটি ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ০৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৫ কোটি ৯২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬২ পয়েন্টে এবং ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৬০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, অগ্নি সিস্টেম, লংকা-বাংলা ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, সামিট পাওয়ার, সিটি ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৬ কোটি ১২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২১৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬০ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়া, মবিল যমুনা, সিটি ব্যাংক, নূরানী ডায়িং, খুলনা পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, আরগন ডেনিমস এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক