ডিএসইতে প্রধান সূচক ৩৪, সিএসইতে বেড়েছে ৭৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৫:৪১আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৫:৪১

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ১২ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে। মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩০৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১০৪ কোটি ২৬ লাখ  টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২২৩ কোটি ৭৪ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৬ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৪৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং ৯ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ব্যাংক, আরগন ডেনিমস, লাফার্জ সুরমা সিমেন্ট, ফুওয়াং ফুড, আইসিবি, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮০ কোটি ৪১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২২ কোটি ৪৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৫২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্যাংক এশিয়া, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিকন ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, আমরা টেকনোলজি, ফুওয়াং ফুড, বেক্সিমকো লিমিটেড, জেনারেশন নেক্সট এবং আরগন ডেনিমস।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম