বন্যাদুর্গতদের পাশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দাঁড়ানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ১৭:৩৭আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৭:৩৭

বন্যাদুর্গতদের পাশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দাঁড়ানোর নির্দেশ উত্তরাঞ্চলসহ সারাদেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা পেয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। করপোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নিতে বলা হয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের। বুধবার (১২ জুলাই) তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বন্যাদুর্গতদের মধ্যে আর্থিক এবং ত্রাণসহায়তা হিসেবে খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ বিতরণের জন্য বলা হয়েছে নির্দেশনায়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানানো হয়েছে, বন্যায় বিভিন্ন অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ঘরবাড়ি ও গবাদিপশুর।
উত্তরাঞ্চলসহ সারাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর আর্থিক ও ত্রাণসামগ্রী প্রয়োজন। তাই সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সিএসআর কার্যক্রমের আওতায় অবিলম্বে বন্যাদুর্গতদের জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়।  
/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম