বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১২:১৪আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১২:১৪

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে: গভর্নর বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। সেজন্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ ব্যাংক সে পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলে কবীর বলেন, ‘অর্থনৈতিক রিপোর্টারদের আরও অনুসন্ধানী ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। প্রতিযোগিতার কারণে তাদের হাত দিয়ে যেন ভুল কোনও তথ্য প্রকাশিত না হয়। ঠিক সংবাদ সবার প্রথমে দেওয়ার জন্য প্রতিযোগিতা থাকা চাই। তবে কোনও সত্য ঘটনা যেন চাপা পড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’

বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগ বিষয়ক ওরিয়েন্টশন কোর্সটির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুলতান আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল। আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জিএম/এনআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের