ডিএসইতে প্রধান সূচক ৭ ও সিএসইতে কমেছে ১৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৫:৩১আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৫:৩১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ৫০ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৯৯ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৬৬ কোটি ১০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৪৪ কোটি ৭৫ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৮ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১১ পয়েন্টে এবং ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- জেনারেশন নেক্সট, সিএনএ টেক্সটাইল, ইফাদ অটোমোবাইল, বিবিএস কেবল, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস এবং মার্কেন্টাইল ব্যাংক।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫২ কোটি ৭৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ৫০ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৫ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৮ হাজার ২৬৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ২৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ট্রাস্ট ব্যাংক, জেনারেশন নেক্সট, সিএনএ টেক্সটাইল, সাইফ পাওয়ার, ফুওয়াং ফুড, আইএফআইসি ব্যাংক, পেনিনসুলা হোটেল, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ডেল্টা স্পিনিং।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম