দুই সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৯:৪০আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৯:৪০

স্বর্ণালঙ্কার দুই সপ্তাহের ব্যবধানে ফের সোনার দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রবিবার (১৩ আগস্ট) থেকে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ছে। শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

এর আগে গত ২৮ জুলাই সোনার দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস। আন্তর্জাতিক বাজারে এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুসের তথ্য অনুযায়ী, শনিবার দেশের বাজারে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হয়েছে।

রবিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দরবৃদ্ধির পর গত ৮ মে ভরিতে সোনার দাম এক হাজার ১৬৭ টাকা কমায় সমিতি।

জিএম/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম