খাদ্য নিরাপত্তা সম্মেলন ২৩ আগস্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ১৯:১৮আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৯:১৮

খাদ্য নিরাপত্তা সম্মেলন ২৩ আগস্ট ‘ভোক্তা অধিকার সংরক্ষণ: সকলের সম্মিলিত দায়িত্ব’ এই  স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ আগস্ট দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে পণ্যের মানোন্নয়ন ও গ্রাহকদের খাদ্যের নিরাপত্তা বাড়ানোর উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই),বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) যৌথভাবে এর আয়োজন করেছে। শনিবার (১৯ আগস্ট) এমসিসিআই সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এমসিসিআইয়ের সেক্রেটারি ফারুক আহমেদ জানান,‘ঢাকায় খাদ্য নিরাপত্তা’ বিষয়ক সম্মেলনে পণ্যের মানোন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার নানাদিক নিয়ে আলোচনা হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কিভাবে গড়ে তোলা যায়-এ বিষয়ে বিশেষ আলোকপাত করা হবে। থাকবে জনস্বাস্থ্য উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তায় অগ্রাধিকার প্রসঙ্গ।

সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনে থাকবে বিশ্বের খাদ্য নিরাপত্তার সার্বিক চিত্র নিয়ে আলোচনা, দ্বিতীয় সেশনে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালীকরণ প্রসঙ্গে আলোচনা হবে। আলোচনার মূল বিষয় ফুড চেইনগুলোতে খাদ্য নিয়ন্ত্রণ, রিস্ক বেইজড ফুড ইন্সপেকশন, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং ফুড সেফটি ম্যানেজমেন্ট। সম্মেলনের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক মানের সঙ্গে বাংলাদেশি খাদ্যের মান নিয়ে আলোচনা হবে।

সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সারসংক্ষেপ ও করণীয় উপস্থাপন করা হবে। ওই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, বিএসটিআইয়ের পরিচালক এএনএম আসাদুজ্জামান এবং এফআইসিসিআইয়ের প্রেসিডেন্ট রূপালী চৌধুরী উপস্থিত ছিলেন। বাসস।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম