ডিএসইতে প্রধান সূচক ৪১ ও সিএসইতে কমেছে ৭৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৫:৫৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৫:৫৬

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৭৫ দশমিক ১০ পয়েন্ট কমেছে।

রবিবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৭৮ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৩২ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ২০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৩০১ পয়েন্টে এবং ১০ দশমিক ৩১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৯৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ইফাদ অটোমোবাইল, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, অ্যাকমি ল্যাবরেটরিজ, এসিআই, সিটি ব্যাংক, সিএনএ টেক্সটাইল, আরএসআরএম স্টিল, আইএফআইসি এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
রবিবার সিএইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৭ কোটি ১২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১০ হাজার ৯২৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬০ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, আরএসআরএম স্টিল, আইএফআইসি, ফুওয়াং ফুড, ইফাদ অটোমোবাইল, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিএনএ টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী