সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে টাম্পাকো ফয়লস’র যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ০৮:৫৯আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৮:৫৯

সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে টাম্পাকো ফয়লস’র যাত্রা শুরু সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে যাত্রা শুরু করলো টাম্পাকো ফয়লস্ লিমিটেড।  গত ৯ আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও টাম্পাকো গ্রুপের চেয়ারম্যান ড. সৈয়দ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল,  টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামি আলমগীর প্রমুখ।

জানা গেছে, গ্রিণ ফ্যাক্টরির মডেল অনুসারে একটি আদর্শ এবং পরিবেশবান্ধব কারখানা নির্মাণ করবে টাম্পাকো লিমিটেড। প্রস্তাবিত এ কারখানার বাৎসরিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১৮ হাজার ৫শ’ মেট্রিকটন। বাংলাদেশে প্যাকেজিং খাতে এই কারখানাটিই হবে সর্বাধুনিক প্রযুক্তিযুক্ত এবং সর্বোচ্চ পণ্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন কারখানা। কারখানা থেকে বাৎসরিক প্রায় ১৫০ কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা হবে। এই কারখানায় প্রত্যক্ষভাবে ৫শ’ জনের ও পরোক্ষভাবে ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী