ডিএসইতে প্রধান সূচক ২৬, সিএসইতে বেড়েছে ৭৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৫:২৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৭৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ৪০ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮৪০ কোটি ৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৮৪ কোটি ৪৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮০১ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ২২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৪ পয়েন্টে এবং ৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, আমরা টেকনোলজি, ডাচ-বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বিবিএস কেবল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ৯৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আমরা নেটওয়ার্ক, লংকা-বাংলা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি, ঢাকা ব্যাংক,  ইসলামী ব্যাংক,  সিটি ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড। 
আরও পড়ুন: 

ভারতের স্বার্থেই স্থিতিশীল বাংলাদেশ প্রয়োজন: অরুণ জেটলি 
মুহিত-অরুণ জেটলির বৈঠক চলছে

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী