প্রশিক্ষণ খাতে বেসরকারি বিনিয়োগে করমুক্ত সুবিধা চায় ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১৮:২২আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৮:২৬

‘ব্যবস্থাপনা কার্যক্রমে দেশীয় ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগে করমুক্ত সুবিধা দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। শনিবার (৭ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবস্থাপনা কার্যক্রমে দেশীয় ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে এই তিনি এই আহ্বান  জানান।

ঢাকা চেম্বারের সভাপতি  বলেন, ‘একটি উন্নয়নশীল দেশের প্রযুক্তির উৎকর্ষ সাধন, ব্যবসায়ের সুযোগ সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে হলে পেশাগত ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কোনও বিকল্প নেই।’ দক্ষশক্তি তৈরির লক্ষ্যে  শিক্ষা ও পাঠ্যপুস্তকের পাঠ্যসূচির সংশোধন করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেন, ‘দেশের জনশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবলে রূপান্তর করতে পারলে আরও প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আহরণ সম্ভব হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল বিদেশে পাঠানো সম্ভব হলে বর্তমানের চেয়ে প্রায় ১০ গুণ বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।’ দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারিখাতের উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার  আহ্বান জানান তিনি।

বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশ থেকে টাকা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ঋণখেলাপির সংখ্যা বাড়ার  কারণে দেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।’

সেনিমারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী এবিএম খোরশেদ আলম। তিনি দেশীয় ব্যবস্থাপকদের আরও বেশি হারে তথ্য-প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, পণ্য ও বাজার সম্পর্কে ধারণা বৃদ্ধি, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।   

আলোচনায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (টেকনিক্যাল অ্যান্ড মাদরাসা ডিভিশন) অশোক কুমার বিশ্বাস অংশ নেন।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের