ডিএসইতে প্রধান সূচক ১৭, সিএসইতে বেড়েছে ৩০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৫:৫৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪১

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ৩০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৭৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৬৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫০২ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১২ কোটি ৭২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৫ পয়েন্টে এবং ৭ দশমিক ২৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, উত্তরা ব্যাংক, আমার নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিবিএস কেবল, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪০ কোটি ৫৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৮১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট কমে এক হাজার ৪০৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০৯ দশমিক ০৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ১২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউসিবিএল, আমার নেটওয়ার্ক, লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বিবিএস কেবল, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ার এবং ফরচুনা সু।

/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম