ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৩:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:২৯

ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় ধান উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে এসব মত দেন বক্তারা। ‘বন্যা-২০১৭: পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক ওই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সংলাপে পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন,  ‘দেশে বন্যা এখনও আছে। উত্তরাঞ্চলের বন্যার পানি দেরিতে নামার কারণে ধান উৎপাদন ব্যহত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা আছে। বন্যা কবলিত অনেক এলাকার মানুষ এখনও বাঁধের ওপর অবস্থান করছেন। এছাড়া বানারিচরে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে ধরনের প্রস্তুতি থাকার কথা তা সরকারের ছিল না। তবে এখন বাঁধ সংস্কারের নামে হরিলুট শুরু হবে।’

অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাঁধ নির্মাণে হরিলুট না হলেও লুট হবে।’

সংলাপে আরও উপস্থিত ছিলেন, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

আরও পড়ুন:
আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না খালেদা

/জিএম/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম