সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৪২ কোটি ৮৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৮ কোটি ৫০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৮৭ কোটি ১১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৮ কোটি ৬১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯০ পয়েন্টে এবং ১১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি থাই, কনফিডেন্স সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নূরানী ডায়িং এবং সিটি ব্যাংক।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩২ কোটি ৩২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৫৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, ঢাকা ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, জেনারেশন নেক্সট, ফার কেমিক্যাল এবং উত্তরা ব্যাংক।
আরও পড়ুন:
বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উৎকৃষ্ট: অর্থমন্ত্রী








