সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫৬ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬১২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৮০ কোটি ৮২ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৮৪ কোটি ৮০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৪৮ কোটি ৫০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৬ পয়েন্ট কমে এক হাজার ৩৯০ পয়েন্টে এবং ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, গোনল্ডেন হার্ভেস্ট, বিডি থাই, প্রিমিয়ার সিমেন্ট, গ্রামীণ ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, জাহিন স্পিনিং, কনফিডেন্স সিমেন্ট এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৪৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭২৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ২৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৮০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ১৯ পয়েন্ট কমে এক হাজার ৪৬২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৪৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জাহিন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স, বিডি থাই এবং নূরানী ডায়িং।
আরও পড়ুন:
ব্যবহৃত ১০ কোটি মোবাইলের আইএমইআই ডাটাবেজ হচ্ছে না!







