ডিএসইতে প্রধান সূচক ৪৩, সিএসইতে কমেছে ৯২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:১৮

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪৩ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৯২ দশমিক ০৩ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৮৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪ কোটি ২৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৮০ পয়েন্ট কমে এক হাজার ৩৭৯ পয়েন্টে এবং ১৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি থাই, লিগ্যাসি ফুটওয়্যার, লংকা-বাংলা ফাইন্যান্স, কনফিডেন্স সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ফরচুনা সু, ফাইন ফুড এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৩৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ০৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯২ দশমিক ০৩ পয়েন্ট কমে ১১ হাজার ৬০৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৫ দশমিক ৯০ পয়েন্ট কমে ১৯ হাজার ১৯০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ৪০ পয়েন্ট কমে এক হাজার ৪৪৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, বিডি কম, লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল ব্যাংক, ফরচুনা সু, বিডি থাই, বিএসআরএম লিমিটেড, লংকা-বাংলা ফাইন্যান্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
আরও পড়ুন:
নভেম্বর থেকেই বাড়তি বিদ্যুতের বিল!


/এসএনএইচ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক